আবার মালদার কালিয়াচক থেকে উদ্ধার হল বেআইনি ফেন্সিডিল কাফসিরাপ। জানাজায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেরাতে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর চৌরিঅনন্তপুর বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। ঠিক সেই সময় চোরাপথে বাংলাদেশে বেআইনি ফেন্সিডিল পাচার করা হচ্ছিল সেই সময় দেখে ফেলে জাওয়ানেরা। বিএসএফ জাওয়ানদের দেখে ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে তাদের ফেলে যাওয়া চারটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তা থেকে উদ্ধার করা হয়েছে ৭০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলি আজ সকালে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জাওয়ানেরা বলে জানা যায়। পলাতক পাচারকারী।
মালদা